নেত্রকোনা শরীরচর্চা কেন্দ্র ১১ বছরে পদার্পন করেছে। সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। ‘সুস্থদেহ সুন্দরমন সুস্থ থাকুন নিয়মিত ব্যায়াম করুন’ এ স্লোগানে প্রতিষ্ঠিত নেত্রকোনা শরীরচর্চা কেন্দ্রের ১০ প্রতিষ্ঠা বার্ষিকীতে করোনা মোকাবেলায় সামাজিক নিরপত্তা বজায় রেখে আলোচনাসভা ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে নেত্রকোনা স্টেডিয়াম মাঠ থেকে বৃহস্পতিবার সকালে সংগঠনের সভাপতি এডভোকেট রবীন্দ্র নারায়ন চক্রবর্তী, সম্পাদক মোঃ হাবীবুর রহমানের নেতৃত্বে শহরের কলেজ রোড এলাকায় যানবাহন ও দোকানে দোকানে মাস্ক বিতরণ করেন সংগঠনের সদস্যরা। কলেজ রোড সাতপাই হয়ে আবার স্টেডিয়াম মাঠে এস মিলিত হয় তারা।
এডভোকেট রবীন্দ্র নারায়ন চক্রবতীর সভাপতিত্বে শরীরচর্চা কেন্দ্রের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,অধ্যাপক পুতুল রঞ্জন বিশ্বাস,রফিকুল ইসলাম হাওলাদার মিলন,এডভোকেট কাইয়ুম খান উথান,আলমাসুম তালুকদার প্রমূখ। পরে স্টেডিয়াম মাঠে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নেত্রকোনা শরীরচর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মোঃ হাবিুবুর রহমান বলেন,২০১১ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা স্টেডিয়াম মাঠে পরিচালিত শরীরচর্চা কেন্দ্রের সকল শ্রেনী পেশার ব্যক্তিবর্গের সমন্বয়ে বর্তমানে ১শ ১৫ জন সদস্য রয়েছেন যারা সুস্থ্য ও বর্তমান মহামারি করোনা মুক্ত থাকার জন্য প্রতিনিয়ত ব্যায়াম করেন।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051