নেত্রকোনা জেলা সদরের পৌরসভায় ৪র্থ ধাপে কাউন্সিলর পদপ্রার্থী অসীম সরকারের শেষ মূহুর্তে নির্বাচনী গনসংযোগ জমে উঠেছে।
আগামী ১৪ ফেব্রয়ারী নেত্রকোনা সদর পৌরসভা নির্বাচন। পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জেলা ছাত্রলীগ সহ-সভাপতি অসীম সরকার।
১১ হাজার ৩ শত ৯ ভোট নিয়ে গঠিত ওয়ার্ডটিতে কাউন্সিলর পদপ্রার্থী রয়েছে ৪ জন। জনপ্রিয়তার শীর্ষে থাকা অসীম সরকার প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, চাচ্ছেন ভোট,পাচ্ছেন সারা, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।
বৃহস্পতিবার তিনি তার সমর্থকদের নিয়ে জেলা সদরের তিবনগুয়া,বলাইনগুয়া,কাটলী,হাসপাতাল সড়ক,মাইক্রোবাস স্ট্যান্ড হয়ে পারলা হোসেন পুর,চল্লিশাকান্দা নির্বাচনী এলাকায় ভোটারদের নিকট ভোট চান।
নতুন প্রজন্মের এই প্রার্থী নবীন-প্রবীনদের সমন্বয়ে মাদক, জোয়া, ভুমিদস্যুমুক্ত সুশৃঙ্খল ওয়ার্ড গড়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051