নেত্রকোনা জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সংবর্ধিত করলেন জেলা বিএনপি'র নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিজ্ঞ জিপি এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমূখ। এছাড়াও জেলা বিএনপির সদস্য রাজু আহমেদ,পৌর বিএনপির সভাপতি কামরুল হকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে বিএনপির নেতৃবৃন্দ নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম।
নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,সহসভাপতি জাহিদ হাসান,খলিলুর রহমান শেখ ইকবাল,ভজন দাস,আলিম চৌধুরী,জহিরুল ইসলাম খান কবীরসহ একেএম আবদুল্লাহ,আলপনা বেগম,পল্লব চক্রবর্তী এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
এ ছাড়াও জেলা প্রেসক্লাবের সুধি সদস্য বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান খান, আ ফ ম রফিকুল ইসলাম আপেল উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,তথ্য নির্ভর ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে স্থানীয় সাংবাদিকরা তাদের লিখনির মাধ্যমে জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনাসহ অন্যান্য বিষয় তুলে ধরবে। জেলা বিএনপির পক্ষ থেকে সব সময় সাংবাদিকদের প্রতি অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা থাকবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051