নেত্রকোনার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের আলীপুর গ্রামের হতদরিদ্র অসহায় আব্দুল মজিদের মেয়ে অগ্নিদগ্ধ তানজিনা আক্তার (১০) মানবিক জেলা প্রশাসকের সহযোগিতায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে এসেছে।
তানজিনা বিগত দ্বিতীয় রমজানে অগ্নিদগ্ধ হয়ে বিনা চিকিৎসায় একমাস যাবৎ মৃত্যু মুখোমুখি হন। মেয়েটির মাও জীবিত নেই। মেয়েটির বাবা একেবারে গ্রামের সাদাসিধে মানুষ। তার ধারণা ডাক্তারের কাছে গেলে তার মেয়ে আরও মুমূর্ষু হয়ে পড়বে, তাই সে কবিরাজি চিকিৎসা করাচ্ছিল। মেয়েটিকে বাঁচানোর জন্য গ্রামের কিছু তরুণ উদ্যোগ নেয়। তারা ফেইসবুকের মাধ্যমে তুলে ধরলে এটি ভাইরাল হয়। যার যার অবস্থান থেকে সবাই তা শেয়ার করতে শুরু করে।
নেত্রকোনার মানবিক জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান এই বিষয়টি দৃষ্টিতে আনেন এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনি আটপাড়া উপজেলার নির্বাহী অফিসারকে মেয়েটার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য বললেন। এই দিনেই উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে নেত্রকোনার জেলা প্রশাসক তানজিনার বাড়িতে এ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নেত্রকোনার সার্কিট হাউজে নিয়ে আসেন।
জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান ঢাকায় যোগাযোগ করতে শুরু করলেন। শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করার জন্য জেলা প্রশাসক কথা বলেন। বেসরকারি একটা প্রতিষ্ঠান ফরিদা মান্নান এন্ড মুন ফাউন্ডেশন ঢাকায় তার দেখভালের দায়িত্ব নিলেন।
মুন ফাউন্ডেশন এর পরিচালক এর সাথে টেলিফোনে কথা বলে জেলা প্রশাসক নিজ তহবিল থেকে ঢাকা যাওয়া বাবদ তাজিনার বাবার কাছে নগদ ২০ হাজার টাকা দিলেন এবং মেয়েটির যাবতীয় খরচ বহন করার দায়িত্ব নিলেন।
আগুনে পুড়া মেয়েটির অবস্থা খুবেই খারাপ ছিল। শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করার পর জেলা প্রশাসক তার জন্য কেবিন এর ব্যাবস্থা করেন। ভর্তি করার পর থেকে তার ট্রিটমেন্ট শুরু হয়। চিকিৎসায় তানজিনা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। মানবিক জেলা প্রশাসক নিয়মিত তানজিনার খোঁজ খবর রাখতেন। কখন কি প্রয়োজন সবকিছুই দেখভাল করতেন জেলা প্রশাসক। ফরিদা মান্নান এন্ড মুন ফাউন্ডেশন হাসপাতালে দেখভাল করতেন। বিগত দুই মাস এই অগ্নিদগ্ধ শরীর নিয়ে যুদ্ধ করে তানজিনা। অবশেষে আজ (৭ জুলাই) বুধবার সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসে তানজিনা।
নেত্রকোনা জেলা প্রশাসক এর সাথে কথা বলে বেসরকারি প্রতিষ্ঠান ফরিদা মান্নান এন্ড মুন ফাউন্ডেশন তানজিনার জন্য পাকা ঘরের ব্যাবস্থা করেন। তানজিনা সুস্থ হয়ে বাড়ি ফেরার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রাসহ তানজিনার পরিবার জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান জেলা প্রশাসকের মহানুভবতায় আর মানুষের দোয়ায় আজকে তানজিনা সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে এসেছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051