
” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনা জেলা দাবা টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে সোমবার বিকাল ৪ টায় জেলার মোক্তারপাড়া মাঠ সংলগ্ন মুক্ত মঞ্চে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ ফাইনাল খেলায় মুন্না চ্যাম্পিয়ন এবং রমজান রানার্সআপ হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার নেত্রকোনার উপ-পরিচালক মো.আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য : আবুল কাশেম, শাহানুল কবীর মুন্নাউপস্থিত ছিলেন ।
পরে টুর্নামেন্টে বিজয়ী চ্যাম্পিয়ন এবং রানার্স আপ বিজয়ী কে পুরস্কার দেয়া হয়।