নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী (৩২) ও সহ-সভাপতি আলমগীর হোসাইন সুমন (৩৪)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত সাংবাদিকদের জানান, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ-সভাপতি আলমগীর সুমন সোমবার সন্ধ্যায় কুরপাড় মাস্টার বাড়ী জামে মসজিদে মাগরিবের নামাজ করতে গেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান,নেত্রকোনা মডেল থানার গত ১৯ আগষ্ট বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিষ্ফোরক উপাদানাবলী আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার বিরোধী চলমান আন্দোলনকে ব্যহত করতে এবং বর্তমান সরকারের নীল নক্সা বাস্তবায়ন করতেই পুলিশ সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহ সভাপতি আলমগীর হোসাইন সুমনকে নিঃশর্ত মুক্তি দানের দাবী জানাচ্ছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051