নেত্রকোনা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নেত্রকোনা-৩(আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেছেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।
তিনি আরো বলেন,সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে।নেত্রকোনা এর ব্যতিক্রম নয়। যোগাযোগ ব্যবস্থা সহ সকল ক্ষেত্রেই দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে মুজিব জন্মশতবার্ষিকীতে নেত্রকোনা ও কেন্দুয়া বাসীর জন্য দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এ সড়কে বৃহত্তর চট্রগ্রাম সিলেট ও কিশোরগঞ্জ যাতায়াতকারী মানুষের কষ্ট লাগবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক।
শনিবার দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া- আঠারবড়ী-ঈশ্বরগঞ্জ জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নেত্রকোনা অংশের উন্নয়ন কাজ উদ্বোধনকালে অসীম কুমার উকিল এসব কথা বলেন।
মোট ৩শত ৫৩ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয় নির্ধারিত প্রায় ২৭ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন প্রকল্পের মধ্যে আজ ৪৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নেত্রকোনা-কেন্দুয়ার ৮ কিলোমিটার মহাসড়ক অংশের উদ্বোধন করা হয়েছে।
মহাসড়ক অংশের ভিত্বিপ্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়ের মাঠে গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসীসহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অসিম কুমার উকিল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড্ আব্দুল কাদির ভূঁইয়া,কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া,কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কবিরুল আহসান,নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের বিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051