সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল একটি সুখী-সমৃদ্ধ-স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। তার পদাঙ্ক অনুসরণ করেই আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। দেশ শতভাগ সমৃদ্ধির দিকে এগোচ্ছে।
জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিবাদ্যে নেত্রকোনায় নানা আয়োজনে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শহরের পাবলিক হলের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে দিবসটির সূচনা করেন সমাজকল্যান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
পরে পাবলিক হল প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায়ীদের পক্ষে স্বাগত বক্তব্য দেন দি নেত্রকোনা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা আসনের এমপি হাাবিবা রহমান শেফালী,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান,অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন। সহ অন্যরা। সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051