নেত্রকোনায় ১ হাজার নিম্ন আয়ের মানুষ পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহয়তা। স্বাস্থ্য বিধি মেনে কোভিড-১৯ (করোনা ভাইরাস) পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র ত্রাণ সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে জেলা শহরের আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কোভিড-১৯ পরিস্থিতিতে চলমান বিধিনিষেধে ক্ষতিগ্রস্থ স্বর্ণের দোকানের কর্মচারী,বাবুর্চি এবং বিভিন্ন দোকান কর্মচারী ১ হাজার জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মোঃ আবদুর রহমানের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্তপুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,জেলা চাল কল মালিক সমিতির সভাপতি এইচ,আর খান পাঠান সাকিসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051