গানের তালে নিজ জেলা নেত্রকোনায় প্রয়াত লেখক হুময়ূন আহমেদের ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু-রূপা সেজে একদল তরুণ-তরুণী পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের সাতপাই নদীর পাড় হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।
হলুদ পাঞ্জাবী আর নীল শাড়িতে হিমু-রূপাদের পদযাত্রায় বিভিন্ন বয়সের সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতি ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় হয়ে তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় হয়ে পৌরসভা মোড় দিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের সভাপতি আলপনা বেগমের পরিচালনায় জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও অধ্যাপক যতীন সরকার।
এতে হিমু পাঠক আড্ডার সদস্যবৃন্দ ও জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এছাড়াও সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে লেখকের লিখা এবং বিভিন্ন নাটক সিনেমায় ব্যবহৃত গান নাচ নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োাজন করা হয়েছে।
উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক ভিটা নেত্রকোনা জেলার কেন্দুয়া কুতুবপুর গ্রামে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051