আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে নেত্রকোনা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দর হয়ে গেছে। জমে ওঠেছে নির্বাচনী প্রচারণা। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলীর নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া ও নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাঙচুরের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলী জেলা রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে নেত্রকোনা পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, বিএনপি থেকে আবদুল্লাহ আল মামুন খান রনি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী প্রতিদ্বন্ধীতা করছেন। তাদের মধ্যে গত ২৭ জানুয়ারী প্রতীক বরাদ্দও দেয়া হয়েছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী নজরুল ইসলাম খান নৌকা, বিএনপি দলীয় প্রার্থী আবদুল্লাহ আল মামুন খান রনি ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন মোবাইল প্রতীক।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী অভিযোগ করে জানান, তিনি নাগরিক সমাজ থেকে মনোনীত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। প্রতীক বরাদ্দের পর গত ২৭ জানুয়ারী তার সমর্থনে নির্বাচনী প্রচারণায় সমর্থকরা বের হলে পৌরসভার সাতপাই কালীবাড়ি এলাকার কতিপয় দুর্বৃত্ত তার লোকজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত মাইক ও অটোরিকশা ভাঙচুর এবং তার দুইজন সমর্থককে মারধর করে। এ সময় প্রচার কাজে নিয়োজিত দুইজন সমর্থককে অকথ্য ভাষায় গালাগাল করে হামলাকারীরা। তাকেও হত্যার হুমকি দেয়া হচ্ছে। এতে উচু পর্যায়ের লোকজনের হাত রয়েছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জেলা রিটার্নিং অফিসার বরাবর দাবি জানান।
নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার আবদুর রউফ শেখ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051