জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ ও স্থাপন না করার দাবির বিরুদ্ধে সারাদেশের ন্যায় নেত্রকোনায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন, প্রতিবাদসভা করেছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে জেলা শহরের সব সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার নিয়ে আধাঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” শ্লোগান সম্বলিত ব্যানার ও বঙ্গবন্ধুর ছবি তুলে ধরা হয় মানববন্ধন কর্মসূচি চলাকালে।
পরে সরকারি সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পাবলিক হল মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন তারা। জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জজ হুমায়ূন কবীর, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিবাদ সমাবেশে জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান বলেন, বাংলাদেশ, বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এক সুতায় গাঁথা। যেকোন পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা, কর্মচারীরা বঙ্গবন্ধুর সম্মান বজায় রাখবে। কোন অপশক্তিকেই বঙ্গবন্ধুর কোন অবমাননা করতে দেওয়া হবে না।
ভিন্নবার্তা ডটকম/ভজন দাস/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051