
নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরির মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের মাঝে চাদর ও ২ শতাধিক গরীব, দুঃখী, অসহায়, মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মেন্দিপুর সূর্য তরুণ কৃষি সমবায় সমিতির মাঠে সময় ফাউন্ডেশনের উদ্যোগে ও কেরানিগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান চৌধুরীর সভাপতিত্বে আমিনুল ইসলাম নিরবের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, খালিয়াজুরি সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুজ্জামান তালুকদার সোয়েব,খালিয়াজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জোশেফ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সাজ্জাদুল হাসান ব্যাক্তিগতভাবে স্থানীয় ১০ জন মুক্তিযোদ্ধা প্রত্যেকের হাতে একটি করে গায়ের চাদর তুলে দেন।
ভিন্নবার্তা/এমএসআই