নেত্রকোনায় শেষ মূহুর্তে জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সারা দেশের ন্যায় নির্বাচনী এলাকায় বইছে ভোটের হাওয়া। গ্রামীন হাটেবাজারে চায়ের স্টলে পছন্দের প্রার্থীদের নিয়ে চলছে নানা রকমের নির্বাচনী আলোচনা। প্রার্থীরা দিবারাত্রি ভোটাদের ধারে ধারে গিয়ে চাইছে দোয়া ও ভোট। দিচ্ছেন উন্নয়নের নানা রকম প্রতিশ্রুতি। তবে ভাগ্য নিধারণ হবে ৫ জানুয়ারী ভোট গ্রহণ ও গননা শেষে। এদিকে ৫ম ধাপে অবাধ নিরপেক্ষ সুষ্ট নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
হাওর পাহাড় নদী বেষ্ঠিত ১০ উপজেলা নিয়ে নেত্রকোনা জেলা গঠিত। এই জেলায় রয়েছে ৮৬টি ইউনিয়ন। আগামী ৫ জানুয়ারী নেত্রকোনা জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহন। এতে চেয়ারম্যান ৯০ জন এবং মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের ৯৩১ জন প্রার্থী অংশ গ্রহন করছেন। প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক নিয়ে মাইকিং উঠান বৈঠক প্রচারপত্র বিতরনসহ প্রচার প্রচারণায় ব্যস্থ সময় পার করছেন ।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান,জেলার কেন্দুয়া ও মদন দুইটি উপজেলায় আওয়ামীলীগ,জাতীয় পার্টি,স্বতন্ত্র ও বিএনপি দলীয় পরিচয় ব্যবহার না করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৯০ জন। যেখানে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৪৮৬ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৫০ জন ও হিজরা ৩ জনসহ,মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৫৩৯ জন।তিনি আরো জানান,৫ম ধাপে অবাধ নিরপেক্ষ সুষ্ট নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051