১৭ আগষ্ট নিকৃষ্ঠ সিরিজ বোমা হামলাকারীদের শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
নেত্রকোনা জেলা সদরের বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থলে ১৭ আগষ্ট বুধবার সন্ধ্যায় এ মোমবাতি প্রজ্জলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংঘটিত দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জলন এবং নিকৃষ্ঠ বোমা হামলাকারীদের শাস্তির দাবিতে এসব কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, নির্মাণাধীন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোন ইউনিট এখনও ঘোষণা হয়নি। কিন্তু ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়টির অস্থায় ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি নিয়মিত পালন করার আগ্রহ তৈরী হয়েছে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051