নেত্রকোনায় চাল কল শ্রমিক এবং বিভিন্ন এলাকার দুস্থ:অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
নেত্রকোনা জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি উদ্যোগে সদর উপজেলার পারলা ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বুধবার বিকেলে শতাধিক শ্রমিক ও দুস্থ:অসহায় পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,এফবিসিআই’র পরিচালক হুমায়ুন রশীদ খান পাঠান রুমেল,জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি সভাপতি এইচ আর খান পাঠান সাখি,সাধারণ সম্পাদক উজ্জল সাহা,জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মুজিবুল হীরা,ছাত্রলীগের জেলা সভাপতি রবিউল আওয়াল শাওনসহ জেলা চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ।
জেলা অটো মেজর এন্ড হাস্কিং চাল কল মালিক সমিতি সভাপতি এইচ আর খান পাঠান সাখি জানান, নেত্রকোনা জেলার ১০ উপজেলায় ১৫ শ চাল কল শ্রমিকের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051