নেত্রকোনা জেলা কারাগারে ম্যাজিস্ট্রেট সেজে আসামির সাথে দেখা করতে গেলে বৃহস্পতিবার বিকেলে জুয়েল রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে কারারক্ষি। জুয়েল সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের সাতপাটি গ্রামের আবদুল কদ্দুছের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার সাতপাটি গ্রামের জুয়েল রানা ম্যাজিস্ট্রেট সেজে বৃহস্পতিবার জেলা কারাগারে আসামি দেখতে যায়। এ সময় তার আচরণ দেখে কারারক্ষিদের সন্দেহের সৃষ্টি হয়।
পরে তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ডেপুটি জেল সুপার সিরাজুস সালেহীন বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে, নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আসামি দেখার জন্য কারাগারে গেলে জুয়েল রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ভিন্নবার্তা/ভজন দাস/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051