1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় ভলিবল প্রতিযোগিতায় সিকেপি চ্যাম্পিয়ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ ৮:১৫ pm

নেত্রকোনায় ভলিবল প্রতিযোগিতায় বারহাট্রা সিকেপি সরকারি উচ্চ বিদ্যালয় হুজরাবাড়ী উচ্চ বিদ্যালয়কে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার বারহাট্রায় অনুষ্ঠিত হয়েছে ভলিবল প্রতিযোগিতার পুরস্কার ও খেলার সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান।

জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় বারহাট্রা সিকেপি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬টি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে রোববার বিকেলে পুরস্কার ও খেলার সরঞ্জাম বিতরণ করেন বারহাট্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক।

বারহাট্রা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম খান,জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি,বারহাট্রা সিকেপি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু সরকার, হুজরাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান,বারহাট্রা উপজেলার সিকেপি সরকারী উচ্চ বিদ্যালয়,কাশবন উচ্চ বিদ্যালয়,নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়,প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়, হুজরাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কিশলয় শিশু বিদ্যা নিকেতন এই ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বারহাট্রা সিকেপি সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ মাহবুব আলমের তত্বাবধানে পর্যায়ক্রমে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় বারহাট্রা সিকেপি সরকারী উচ্চ বিদ্যালয় হুজরাবাড়ী উচ্চ বিদ্যালয়কে পরজিত করে ভলিবল খেলায় জয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/রাত্রি দাস/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ