1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

নেত্রকোনায় ব্যাডমিন্টনে তিয়শ্রী এন এইচ একাডেমী চ্যাম্পিয়ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ ৫:০৪ pm

নেত্রকোনার মদন উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তিয়শ্রী এন এইচ একাডেমী নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার মদনে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মদন উপজেলার ফতেপুর এস,এ,সি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপভোগ ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,ফতেপুর এস,এ,সি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, ফতেপুর এস,এ,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম চৌধুরী, বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহেদুজ্জামান তালুকদার, তিয়শ্রী এন এইচ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আল মামুন তালুকদার, নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান, মদন উপজেলার চারঁটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া শিক্ষকের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে নকআউট পদ্ধতিতে ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় তিয়শ্রী এন এইচ একাডেমী নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ