
৮ ডিসেম্বর নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজিডি দিবস। নানা কর্মসূচীতে নেত্রকোনাবাসী পালন করে দিনটি। জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়।
বোমা হামলায় আত্মঘাতী কিশোরসহ উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক্স যাদব দাস,পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল ও আত্মঘাতি বোমা হামলাকারি আল বাকি মোঃ কাফিসহ ৮ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, শামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাহ্উদ্দিন এবং ইউনূসসহ ৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে। ইতিমধ্যে ঢাকা দ্রæত বিচার ট্র্যাইব্যুনাল আদালত-২ নেত্রকোনায় বোমা হামলা মামলার ৭ আসামীকে ফাসিঁ ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
বোমা হামলায় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও নতুন প্রজন্মের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলার লক্ষ্যে নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রতি বছরের ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজিডি দিবস পালন করে আসছে।
৮ ডিসেম্বর নেত্রকোনা ট্য্রাজিডি দিবস উপলক্ষে ট্র্যাজিডি দিবস উদ্যাপন পরিষদ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল, সকাল ৯ টা ১৫ মিনিটে উদীচী জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল সাড়ে ৯ টায় উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিসৌধে জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান ,সাধারন সম্পাদক আশীষ ঘোষ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনারের সামনে সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন, সকাল ১০ টা ৪০মিনিট থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট নীরবে দাড়িয়ে থেকে স্তব্ধ নেত্রকোনা কর্মসূচী পালন করা হয়। পরে শহীদ পরিবারবর্গের সাথে সাক্ষাত করেন ট্র্যাজিডি দিবস উদ্যাপন পরিষদ ।
ভিন্নবার্তা/এমএসআই