নেত্রকোনা প্রতিনিধি: “বঙ্গবন্ধু'র সোনার বাংলায় ব্রিটিশ বেনিয়াদের ঠাঁই নাই, বিড়ির উপর কর বসানো চলবে না চলবে না, শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও বিড়ির উপর শুল্ক প্রত্যাহার করো, করতে হবে” এ স্লোগানে ৫ দফা দাবীতে নেত্রকোনায় বিড়ি শ্রমিকরা মানববন্ধন করেছে।
জেলার বিভিন্ন এলাকার বিড়ি শ্রমিকদের অংশ গ্রহনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ৫ দফা দাবীতে নিয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে বিড়ি শ্রমিকদের ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে নেত্রকোনা বিভাগীয় রাজস্ব কর্মকর্তার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরারব স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে শ্রমিকদের সাথে একাত্বতা প্রকাশ করে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বিড়ি ফেডারেশনের সভাপতি মোঃ সুরুজ ফকির।
এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি নাজিম হোসেন,সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃহারিক হোসেন, নেত্রকোনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, শ্রমিকলীগ নেতা আশরাফ আলী খান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,বিড়ি কারখানায় অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শারীরিক বিকলঙ্গ ও চর এলাকার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের কর্মসংস্থানের স্বার্থে বিড়িকে শুল্ক মুক্ত ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তৃতায় বিড়ির উপর কর কমানোর নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু বহুজাতিক সিগারেট কোম্পানীর ষড়যন্ত্রে এই শিল্পের উপর চাপিয়ে দেওয়া হয়েছে মাত্রাতিরিক্ত করের বোঝা|২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়ির উপর ধার্যকৃত অতিরিক্ত ৪ টাকা মূল্য বৃদ্ধির কারণে ইতোমধ্যে শত শত বিড়ি ফ্যাক্টরী বন্ধ হওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। তাই অভিলম্বে এ শিল্পকে বাচাঁতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
শ্রমিক নেতারা আরো বলেন, ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্যস্তর ৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। অথচ নিম্ন স্তরের সিগারেটে মাত্র ২ টাকা বৃদ্ধি করা হয়েছে। মধ্যম স্তরের সিগারেটে কোন বৃদ্ধি করা হয়নি। সমগোত্রীয় পণ্য হওয়া সত্বেও চরম বৈষম্যমূলকভাবে বাড়ানো হয়েছে বিড়ির দাম। মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে নকল বিড়িতে বাজার সয়লাভ হয়ে গেছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অসহায় শ্রমিকদের কর্ম রক্ষার্থে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন তারা।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051