
নেত্রকোনায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে
নানা আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থা, অমাস নেত্রকোনা ও নেত্রকোনা সম্মিলনী কলকাতার আয়োজনে এবং ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমির সহযোগীতায় একাডেমি প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী এই মৈত্রী সম্মেলনের আয়োজন করা হয়।
সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দও,সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী,নেত্রকোনা সম্মিলনী কলকাতার সভাপতি অধ্যাপক মানিক সরকার,বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম, বীর মুক্তিযোদ্বা মোঃ মনজুর উল হক।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদের সভাপতিত্বে অমাসের নির্বাহী পরিচালক মোঃ ইকবাল হাসান তপুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,নেত্রকোনা চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি আবদুল ওয়াহেদ,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু,অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল,অধ্যাপক ননী গোপাল সরকার,দিনব্যাপি সংগঠনের সদস্যদের মধ্যে ছিল আলোচনা,বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা প্রদান, মোড়ক উন্মোচন,র্যাফেল ড্র।বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি হয়।
ভিন্নবার্তা ডটকম/এন