সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটছে। দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বন্যা সহ যেকোন প্রতিকূল অবস্থা থেকে আমরা সহজেই উত্তরণ ঘটাতে পারছি। তাঁর নেতৃত্বের ধারাবাহিকয় বাংলাদেশ দ্রুতই একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
আজ (১২ জুন) মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের দুধকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী চাল,ডাল,তেল,চিনি,সেমাই প্যাকেজ পেকেট বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম,উপজেলা নির্বাহী অফিসার মাজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম খান, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051