“মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য” এ স্লোগানকে ধারন করে নেত্রকোনায় বন্যার্ত অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল অগ্রযাত্রা দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল অগ্রযাত্রা দল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নেত্রকোনা পৌরশহরের পুকুরিয়া,মঈনপুর ও শান্তিনগর এলাকায় শুক্রবার দিনভর বানবাসী তিন শতাধিক পরিবারের মাঝে (দুধ,সেমাই,চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ) প্যাকেজ পেকেট এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বন্যাদুর্গতদের মধ্যে এসব ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল অগ্রযাত্রা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি নেত্রকোনা পৌরসভার সাবেক কাউন্সিলর নারী নেত্রী আলেয়া সিরাজ,কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলামিন খান মড়ল,সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন সানি প্রমূখ।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কালে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল অগ্রযাত্রা দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আলামিন খান মড়ল বলেন,সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষেরা এ অবস্থা থেকে মুক্তি না পাবে ততদিন পর্যায়ক্রমে তৃণমূল অগ্রযাত্রা আপনাদের পাশে থাকবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051