1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে

নেত্রকোনায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ৯:৫৩ pm

নেত্রকোনা প্রতিনিধি: মুজিববর্র্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়াস্থ সাধারণ গন্থাগার প্রাঙ্গণের বকুল তলায় এ মেলার উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

পরে স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া উদ্দিন সুমনের সভাপতিত্বে গন্থাগারের সদস্য চিন্ময় তালুকদারের সঞ্চালনায় এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, অধ্যাপক মতীন্ত্র সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনসহ অন্যরা।

এ সময় বক্তারা তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধ ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর, সংস্কৃতিমনস্ক মানবিক বাংলাদেশ বিনির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ মেলায় প্রদর্শিত ৩০টি বইয়ের স্টলে বিভিন্ন লেখকের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বই রয়েছে ঘুরে দেখেন। আগামী ২ জানুয়ারি ৪ দিনব্যাপী এই মেলার সমাপনী ঘটবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ