নেত্রকোনা জেলা শহরের ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
প্রখ্যাত স্থপতি ও শিল্পী রুদ্র রাউতের নির্মিত ম্যুরাল উদ্বোধন করেছেন পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল ও পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মানু মজুমদার।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোনা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: পলাশ মজুমদার বাপী।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051