
মুজিববর্ষে শপথ করি দূর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে,নেত্রকোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদ্ধোধনী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টায় নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন খান (পিএফএম) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুনসী,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।
পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনার পর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১।
অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই