1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় প্রত্যাশার আয়োজনে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ৯:৪১ pm

নেত্রকোনায় প্রত্যাশার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আবৃত্তি। সত্য-সুন্দরে জাগো জীবনের প্রত্যাশা “খুঁজে ফিরি পিতার পদচিহ্ন” এ স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আবৃত্তি আয়োজন।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী নেত্রকোনার সাংস্কৃতিক একাডেমির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় উকিলপাড়া প্রত্যাশা ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়।

প্রতিষ্ঠানের সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু, উদিচী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমূখ।

সংগঠনের সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদারের সঞ্চালনায় প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর পরিচালনা কমিটির সদস্য শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে এবং সাংস্কৃতিক একাডেমির শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি আয়োজন মুগ্ধ করে উপস্থিত শ্রোতাদের।

আবৃত্তি শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ