1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে করণীয় শীর্ষক সভা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১ ১১:১০ pm

‘পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার নেত্রকোনা পৌরসভার আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা আইইডি’র ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই আলোচনা সভার আয়োজন করে।

জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী সভাপতিত্বে জনউদ্যোগের ফেলো প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্, ভজন দাস, আলপনা বেগম, কামাল হোসাইন, সাংস্কৃতিক কর্মী শিল্পী ভট্টাচার্য্য।

আলোচনা সভায় বক্তারা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাসযোগ্য নগরী গড়ে তুলতে সুদুর প্রসারী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পৌর নাগরিকদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ