1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় পরিবহন সেক্টরে পুলিশের মাস্ক বিতরণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০ ১১:২২ pm

‘নো মাস্ক নো সার্ভিস’ এই স্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারণের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে সদর ট্রাফিক অফিসের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে জেলা শহরের হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় পরিবহন সেক্টরে এ মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়।

বাস, ট্রাকসহ বিভিন্ন ধরণের যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলামিন হোসাইন, বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, ট্রাফিক ইন্সপেক্টর আবু ছালেহ্ মোহাম্মদ জহির, টি আই হাসান,জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আদব আলীসহ অন্যান্য পুলিশ অফিসার ও পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ