হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় নেত্রকোনা জেলায় মোট ৪৯৪ টি পূজামন্ডপের জন্য জেলা আনসার ভিডিপির ৪৯ টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও ১৬ টি কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য নিয়োজিত রয়েছে। ৫ দিন ব্যাপী পূজা মন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স ফোর্স মোতায়েনের পূর্বে ব্রিফিং এর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জিয়াউল হাসান।
ব্রিফিং কালে তিনি বলেন আনসার ও ভিডিপি সদস্য সব সময় পূজামন্ডপের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এ বছর কোভিড-১৯ সংক্রমণের কারণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষণিক দিন রাত দুই সিফটে দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন কালে সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। তিনি সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমান সুযোগ নিশ্চিত করা ও সব সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালনে উৎসাহ দিয়ে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার এই সময়ে কোন দুষ্কৃতিকারীর দুষ্কর্মে যাতে ধর্মীয় উৎসব পালনে ব্যাঘাত সৃষ্টি না হয় সে বিষয়ে সকল আনসার ও ভিডিপির স্ট্রাইকিং ফোর্সকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং এই দায়িত্ব পালনে আনসার ও ভিডিপির সদস্যদের সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্দ আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হক।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051