1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১ ১২:৩৪ am

পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি, আর ও ভিজিএফ (নগদ অর্থ) বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায়, দুস্থ ও হত-দরিদ্র পরিবারের মাঝে সোমবার দুপুরে গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম।

মানবিক সহায়তা কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন শহীদ ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।

পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান,বর্তমান সরকার মহামারী করোনা সংকট মোকাবেলায় কঠোর লকডাউন কালে সারা দেশে ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থ ও হত-দরিদ্র লোকজনকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় জি আর ও ভি জি এফ প্রকল্প থেকে নগদ টাকা প্রদানের উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে জি আর বাবদ পূর্বধলা উপজেলার প্রতি ইউনিয়নে ২,৫০,০০০ টাকা হারে ১১টি ইউনিয়নে মোট ২৭,৫০,০০০ টাকা দেয়া হচ্ছে। এর মধ্যে জন প্রতি ১০০০ টাকা করে ২৫০ জনকে এ টাকা বিতরণ করা হচ্ছে। অপরদিকে ভি জি এফ বাবদ জন প্রতি ৪৫০ টাকা করে ১৫,৮৭৮ টি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ