1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় জেলা প্রশাসকের অফিস ও শিক্ষকের বাড়িতে আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ৭:০০ pm

নেত্রকোনার জেলা প্রশাসকের কার্যালয়ের পরিত্যাক্ত কক্ষে রোববার দুপুরে ও সদর উপজেলার আমতলা ইউনিয়নের চরপাড়া গ্রামে স্কুল শিক্ষক মঞ্জুর রহমানের বাড়ির খড়ের ঘরে শনিবার মধ্য রাতে আগুন লাগে। নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার চরপাড়া গ্রামের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুর রহমানের ভাগ্নে আমতলা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলবুলের সাথে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে একই গ্রামের আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মিয়া ও তার ভাই শামীম মিয়ার বিরোধ চলছিল। এ জন্য ওয়াদুদ মিয়া ও তার লোকজন শিক্ষক মঞ্জুর রহমানকে দোষারুপ করছিল। শিক্ষক মঞ্জুর রহমানকে নানাভাবে হুমকি প্রদর্শন করছিল ওয়াদুদ ও শামীম। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা মঞ্জুর রহমানের বাড়ির সামনে চৌচালা টিনের খড়ের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুইঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচ তলায় পরিত্যাক্ত একটি কক্ষে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় ঘন্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে নেয়।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জানান, পরিত্যক্ত ওই কক্ষটিতে কাগজ ও অন্যান্য অকেজো সামগ্রি রাখা হত। ধারণা করা হচ্ছে ওই কক্ষে কেউ সিগেরেট খেয়ে ফেলে দিয়েছিল। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী চরপাড়া গ্রামের মো. স্বপন মিয়া বলেন, মঞ্জুর রহমানের বাড়ির খড়ের ঘরটি অনেক বড়। রাত সাড়ে ১২টার দিকে ঘরের চারপাশে আগুন জ্বলছিল। মনে হয় ঘরের চারপাশে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। চিৎকার শুনে এসে দেখতে পাই ঘরের বেড়ায় আগুন জ্বলছে। আগুনে অনেক টাকার ক্ষতি হছে।

স্কুল শিক্ষক মঞ্জুর রহমান বলেন, আমার ভাগ্নের সাথে সম্মেলন নিয়ে ওয়াদুদ মিয়ার দ্বন্দ্ব চলছিল। আমার সাথে ব্যক্তিগতভাবে কারো কোন শত্রুতা নেই। এ জন্য আমাকে দেখে নেবে বলে হুমদি দিচ্ছিল ওয়াদুদ ও শামীম। আমার বাড়িতে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টা করে আগুন নিভিয়েছে। তা নাহলে আরও অনেক বড় ধরনের ক্ষতি হতে পাড়ত। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার (ওসি) মো. তাজুল ইসলাম জানান, সদর উপজেলার চরপাড়া গ্রামে আগুন লাগার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ