নেত্রকোনার মদনে হাওরে আবাদ কৃত বোরো জমি দখলকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে এ ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষে আহত সুজন, নূর মিয়া, আবুল কালাম, হেলাল, জিকুল মিয়া, আশিক, আক্কাস ও কালাচানের অবস্থা আশঙ্কাজন থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহত আলেহাসহ ১৮ জনকে মদন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। দুপক্ষের মাঝে সংঘর্ষে হত্যাসহ বেশ কয়েকটি মামলা এখনো চলমান।
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের মানিক মেম্বারের আইন বিলের ১ একর ৪৫ শতাংশ জমিতে ৪ দিন আগে বোরো ধান রোপন করা হয়। এ সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে রহিছ মিয়ার পক্ষের লোকজন উত্তেজিত হয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলার চেষ্টা চালায়।
খবর পেয়ে মদন থানার পুলিশ সকাল থেকেই রোপনকৃত জমির পাশে অবস্থান নেয়। পরে দুপুরে রহিছ মিয়া পক্ষের শতাধিক লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে রোপনকৃত জমি নষ্ট করে তাদের দখলে নিতে চেষ্টা করে। এতে মানিক মেম্বারের লোকজন বাধা দেয়ায় পুলিশের সামনেই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান ভিন্নবার্তা ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে দক্ষিণ পাড়া গ্রামের সামনে দু-পক্ষের সংঘর্ষ ঘটায় অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সহ পুলিশ ঘটনা স্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/ প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051