
বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র এর অভিযানে নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট, স্কীন শাহীন ক্রীম ও কিটকাট চকলেটসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়েছে।
শনিবার গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’ অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া। বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির হাবিলদার মোঃ শামসুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাউশাম নামক স্থান থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে। এ সময় ভারতের দিক হতে চারাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল হতে ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট-৩৬০০ পিস, ভারতীয় স্কীন শাহীন ক্রীম-৮১০০ পিস, ভারতীয় কিটকাট চকলেট-৩১৫০ পিস এবং ভারতীয় ডার্ক চকলেট-৫২০ পিস জব্দ করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৩১ লক্ষ, ৮৯ হাজার, ৫ শত টাকা। এতে আরও বলা হয়, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোনা কাষ্টমস অফিসে জমা করা হবে। এবং অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
ভিন্নবার্তা/এমএসআই