নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় কাবাডি প্রতিযোগিতায় জগন্নাথপুর এম ইউএস উচ্চ বিদ্যালয় নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসাকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
তৃণমূল পর্যায়ে খেলাধূলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনার খালিয়াজুরীতে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে খালিয়াজুরী প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কাবাডি প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন খালিয়াজুরী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নাহিদ হাসান খান।
খালিয়াজুরী উপজেলার প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো জাহাঙ্গীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেপি রায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বিএম জাহিদ হোসেন,জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি,নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার ভাইস-সুপার আব্দুল কুদ্দুস প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনূল ইসলামসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি জানান,খালিয়াজুরী উপজেলার পাচঁটি বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া শিক্ষকের তত্বাবধানে পর্যায়ক্রমে নকআউট পদ্ধতিতে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় জগন্নাথপুর এম ইউএস উচ্চ বিদ্যালয় নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসাকে পরাজিত করে কাবাডিতে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051