
নেত্রকোনায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কাজের অংশ হিসাবে বৃহস্পতিবার জেলা শহরের ছোট বাজার, মেছুয়া বাজার, বাসস্ট্যান্ড এলাকায় দিনব্যাপী প্রচার অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।
জেলা শহরের ছোট বাজার, মেছুয়া বাজার, পারলা বাসস্ট্যান্ডে সড়ক পথে চলাচলরত বাস, ট্রাক,অটো, সিএনজি,মোটর সাইকেল এবং প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে এই অভিযান পরিচালনা করা হয়। বাসে উঠে যাত্রীদের সচেতন করা ছাড়াও মাস্ক বিহীন যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
নেত্রকোনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেজারত ডেপুটি কালেক্টর রেজাউল ইসলাম।
এ সময় বিআরটি‘র সহকারি পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর আবু সালেহ মোঃ জহির প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সড়ক পথে চলাচলরত বাস, ট্রাক,অটো, সিএনজি,মোটর সাইকেল এবং প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে মাস্ক থাকলে ফুল দেয়া হয় আর মাস্ক না থাকলে জরিমানা আদায় করে মাস্ক বিতরন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/ভজন দাস/এসএস