নেত্রকোনায় করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মিডিয়ার প্রতিনিধিদের সাথে সচেতনতামূলক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। নেত্রকোনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১২টায় ইপিআই ভবনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘করোনা ও ডেঙ্গু প্রতিরোধে এ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও প্রজেক্টের মাধ্যমে করোনা ও ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ উত্তম কুমার পাল।
কর্মশালায় অন্যান্যের বক্তব্য রাখেন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ তৌফিক আহমেদ,জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি লেখক সাংবাদিক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন,সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল,সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা এড্ভোকেট হাবিবুর রহমান,স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জানে আলম ও বাহাউদ্দিন আহমেদ বাবুল প্রমূখ।কর্মশালায় জেলায় কর্মরত ৩৫ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া জানান, দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে আজ পর্যন্ত নেত্রকোনা জেলায় ১১ হাজার ৭ শত ১৮ জনের দেহ থেকে স্যম্পল নিয়ে পরীক্ষা করে ৮ শত ৪৬ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। সুস্থ হয়েছে ৭ শত ৫২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। তিনি সবাইকে মুখে মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051