ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।
জেলা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্টিত হয়। সকাল সোয়া ৯ টায় দ্বিতীয় জামাত অনুষ্টিত হয়েছে।
মোক্তারপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের জামাতে উপস্থিত ছিলেন,সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,পৌরসভার মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান,উপসচিব জিয়া আহম্মেদ সুমন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন,বড় মসজিদের মাতুয়ালী এইচ আর খান পাঠান সাখি প্রমূখ।
এ ছাড়া শহরের সাতপাই এন আকন্দ আলীয়া মাদ্রাসা,নাগড়া ঈদগাহ ময়দান,আনন্দ বাজার মসজিদ,থানা মসজিদ,বড় বাজার মসজিদ,পারলা বিজিবি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার ১০ উপজেলা হেডকোয়াটার সহ গ্রামাঞ্জলে অনুরুপ ভাবে এবার ১ হাজার ৭ শত ৩০টি ঈদগাহ ময়দান এবং মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্টিত হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051