
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় ই-নামজারি শতভাগ অটোমেশন ও ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারে ডাটা এন্ট্রি কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মার্চ, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে শুরু হওয়া ই-নামজারি শতভাগ অটোমেশন ও ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারে ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্নকরণের প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিত করা এবং উত্তরণের উপায় নির্ধারণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান (সচিব), মোঃ মোস্তফা কামাল।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় ভূমি রাজস্ব আদায়, নৌকা ফেরিঘাট ইজারা প্রদান ও রাজস্ব আদায়, বাজারে চান্দিনা ভিটি নবায়ন, বালু মহাল ও জলুমহালের ইজারা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ভূমি সংস্কার বোর্ডের যুগ্মসচিব,উপসচিব,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নেত্রকোনা জেলার ১০ উপজেলার সহকারী কমিশনার (ভূমি),সহকারী ভুমি কর্মকর্তাসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস