নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়ন ও ৫টি পৌরসভার ৯৮টি কেন্দ্রে আজ থেকে শুরু করা হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি।
আজ সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া,স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসান কবীর রিয়াদ, চল্লিাশা ইউপি চেয়ারম্যান জব্বার ফকির প্রমূখ।
নেত্রকোনার ইউনিয়ন ও পৌরসভার কেন্দ্রগুলোতে মোট ৫৪ হাজার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। এই টিকা কর্মসূচীতে গ্রাম পর্যায়ের মানুষজন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং নারীদের অগ্রাধিকারের দেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/ এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051