করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত আকারে নানা কমূসূচীতে নেত্রকোনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, মাস্ক বিতরণ ও আলোচনা সভা।
বুধবার জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যালয়ে পৃথকভাবে পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা আওয়ামী-লীগ কার্যালয়ে কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,মহিলা আওয়ামীলীগ জেলা শাখার সাধারণ সম্পাদিকা হাবিবা রহমান খান শেফালি,জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান,যুগ্ম সম্পাদক নূর খান মিটু,সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতেকার উদ্দিন মাসুদ,দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
অপরদিকে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শামছুজ্জোহার সভাপতিত্বে অলোচনাসভায় অংশ নেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়,এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, মুক্তিযোদ্ধা আইয়োব আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, জন্মের পর থেকে আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সব আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051