হাওড় বাওড় ধানের জেলা নেত্রকোনায় কয়েক দফা বন্যার পরও আমনের ব্যাপক আবাদ হয়েছে এবার। কাঙ্খিত ধানের ফলনও হয়েছে ভাল। জেলার ১০ উপজেলায় সরকারীভাবে শুরু হয়েছে ধান-চাল ক্রয় অভিযান। নেত্রকোনায় আজ থেকে সরকারিভাবে ধান চাউল ক্রয় শুরু করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান সদর খাদ্য গোদামে রবিবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নূল আবেদীন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখি, সাধারণ সম্পাদক উজ্জল সাহা রায়, কারিগরী খাদ্য পরিদর্শক এস এম সালাউদ্দিন জুয়েল, সদর খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমরুল কায়েস প্রমূখ।
নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মোস্তফা ভিন্নবার্তা ডটকমকে জানান, জেলায় ধান চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯ শ’ মেট্রিকটন তার মধ্যে চাল ২৬ হাজার ৬ শ’ ১৭ মেঃ টন এবং ধান ৪ হাজার ৩ শত ৯২ মেঃ টন। চাল সিদ্ব প্রতিকেজি ৩৭টাকা, আতব ৩২ টাকা প্রতিকেজি ও ধান প্রতিকেজি ২৬ টাকা দরে মূল্য নির্ধারণ করা হয়েছে।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে এবার জেলায় ১ লাখ ৩৪ হাজার ৬ শ’ ২৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল প্রায় ৩ লাখ ৫২ হাজার ৮১৭ মেট্রিক টন। ইতিমধ্যে জেলার ১০টি উপজেলায় ধান কাটা শতভাগ সম্পন্ন হয়েছে।
জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাখি ভিন্নবার্তা ডটকমকে জানান,সরকারিভাবে ধান চাল ক্রয় অভিযান শুরু হওয়ায় নেত্রকোনা জেলার কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবে। তবে চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্যে বরাদ্ধকৃত চাল দিলে মিলাররা ক্ষতিগ্রস্থ্য হবে। তারপরও সরকারি নির্দেশনা অনুযায়ী আপদকালীন মজুদ বাড়ানোর জন্য ধান ক্রয়ের মাধ্যমে মিলগুলি চালু করে চাল দিবে মিলাররা।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051