তথ্য আমার অধিকার জানতে হবে সবার" এ স্লোগানে নেত্রকোনায় নানা কর্মসূচীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ,অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সোহেল মাহমুদ,অতিরিক্ত পুলিশ সুপার মুর্শেদা আক্তার, চেম্বার অফ কর্মাসের সভাপতি আব্দুল ওয়াহেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান,সাংবাদিক ভজন দাস, জাহিদ হাসান,মনোরঞ্জন সরকার,শফিকুল ইসলাম, আসাদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য অধিকার সম্পর্কে সকলের মতামত নিয়ে মুক্ত আলোচনা করা হয় আলোচনা শেষে তথ্য অফিসের উদ্যোগে সাধারণ মানুষের তথ্য জানার অধিকার বিষয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051