“মুজিব বর্ষে শপথ করি খেলাধুলায় জীবন গড়ি” এ ‘স্লোগানে নেত্রকোনার মোহনগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিকস প্রতিযোগিতা। বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ অ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজন করে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান।
এর আগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোহাম্মদ আরিফুজ্জামান, বিশেষ অতিথি বড়কাশিয়া বিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান আনছারী এবং সার্বিক দায়িত্বে থাকা জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সমাজ উচ্চ বিদ্যালয়, মাঘান উচ্চ বিদ্যালয়, বিরামপুর উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ পাবলিক হাই স্কুল এই ৮টি বিদ্যালয়ের ৬৮ জন ছাত্রছাত্রী ১৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051