1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার মদন পৌরসভায় নৌকার জয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ১১:০৭ pm

প্রথম ধাপের পৌর নির্বাচনে নেত্রকোনার মদন পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী সাইফুল ইসলাম সাইফ। কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সোমবার (২৮ডিসেম্বর) ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম ৩ হাজার ১শ ৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।এ ব্যাপারে কথা বললে বিষয়টি নিশ্চিত করেন সহকারি রিটানিং অফিসার ও মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, জগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোদাচ্ছের হোসেন ১ হাজার ৮শ ৬৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। পৌরসভায় মোট ১২ হাজার ৮শ ৪১ ভোটের মধ্যে ৯ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত ও সাধারণ আসন মিলিয়ে ৪৪ জনপ্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ