রাত্রি দাস, নেত্রকোনা: নেত্রকোনার মদনে ডোবার পানিতে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামে মঙ্গলবার সকালে ডোবার পানিতে পড়ে ১৮ মাসের হামজা মিয়া নামক ঐ শিশুর করুণ মৃত্যু হয়।
মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে হামজা মঙ্গলবার সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।
আধাঘণ্টা খোজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় শিশু হামজার লাশ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষণা করেন। মদন থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051