
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অব্যাহত রাখতে শেখ হাসিনা সময়ই কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। কৃষকরা অধিক লাভবান হচ্ছে।’
আজ দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে বোরো ধানকাটা উৎসবের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নেত্রকোনা সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ধানকাটা উৎসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী,উপজেলা প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়,জেলার হাওর উপজেলা খালিয়াজুরী,মদন ও মোহনগঞ্জের নিচু জমিতে ইতোমধ্যে ৮০ ভাগ ধান কর্তন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই