1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনার বিভিন্ন স্থানে বাসন্তী পূজার আয়োজন স্থানীয় সংসদ সদস্যের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:০৪ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদিয়া দুর্গাপূজা আর বসন্তকালের চৈত্র মাসের শুক্ল পক্ষে যে দূর্গা পুজো অনুষ্টিত হয় সেটাই বাসন্তী পুজো। পুজোর রীতিতে সামান্য তারতম্য থাকলেও বাঙালির আদি দুর্গাপুজো এটিই। বাসন্তী পূজা উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য জেলা শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।

নেত্রকোনায় পূজা অর্চনা অঞ্জলি আরতি প্রসাদ বিতরণসহ নানা আনুষ্টিকতায় জেলা শহরের বড়বাজার,নাগড়া,সাতপাই,আমতলা,মালনীসহ বিভিন্ন স্থানে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। নবরাত্রি ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পেতে বাসন্তী পূজাকেই দুর্গাপুজো হিসেবে পালন করে থাকে।

নেত্রকোনা-২(সদর-বারহাট্রা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সহধর্মীনি ডাঃ লুৎফা হক বাসন্তী পূজো উপলক্ষে জেলা শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু সমাজের পূজারী ও ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও শহরের নাগড়া সাহা পাড়া মন্দির প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে মঞ্চস্থ বাল্যবিবাহ বিরোধী নাটক উপভোগ করেন এবং বিবাড়ী ও সাতপাই এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু,বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু,জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সত্যেন্দ্র পাল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ