নেত্রকোনার বারহাট্রায় বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সরব মেয়েটির জীবন প্রদীপ নিবে গেল বখাটের দায়ের কোপে। এই চাঞ্চলকর ঘটনার হত্যাকারি বখাটে যুবক কাউছারের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়ে মানববন্দন করে চলেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরিবারে চলছে শোকের মাতম। আটক ঘাতককে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে মুক্তি বর্মণ। পরিবারে ছয় বোনের মধ্যে সে চতুর্থ। বাড়ি থেকে চার কিলোমিটার দুরে প্রেমনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গেল মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর দুইটার দিকে প্রকাশ্য দিবালোকে প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার (১৮) একই গ্রামের নিখিল বর্মণের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি বর্মণকে তার সহপাঠিদের সামনে এই বখাটে শিক্ষার্থীটিকে ধারলো দা দিয়ে কুপিয়ে আহত করে। এসময় ভয়ে সহপাটিরা ভয়ে দৌড়ে পালান। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল চারটার দিকে তার মৃত্যু হয়।
স্কুলছাত্রী মুক্তি রানী বর্মন হত্যার ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীর ফাঁসির দাবিতে জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার দুপুর দেড়টার দিকে বারহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্র, ইয়ূথ গ্রুপ,কমিউনিটি ফোরাম ও সর্ব স্তরের নাগরিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচির পালন করা হয়। এ সময় বক্তারা অভিযুক্ত কাওসারের ফঁাসির দাবি জানান।
বৃহস্পতিবার বেলা ১২ টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া প্রধান সড়কের সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিব ইবনে হান্নান হৃদম, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব, বিশাল সাহা রায় সহ অন্যরা।
এ ছাড়া বারহাট্রা উপজেলায় একই দাবীতে ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথর্ী ও উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।এ সময় বক্তারা,গ্রেফতারকৃত কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এই মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে প্রেরণের মাধ্যমে ঘাতকে সবোর্চ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আদালতের কাছে দাবী জানান।
শিক্ষার্থী মুক্তি রানী বর্মন হত্যাকান্ডের ঘটনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে মত বিনিময় সভায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্মল রোজারিও’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্ধার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস পাল, সংগঠনের কেন্দ্রীয় নেতা এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল,কেন্দ্রীয় নেতা দীপংকর ঘোষ,আকাশ বনিক,এডভোকেট বিকাশ রায়,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য সহ অন্যরা।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার,সম্পাদক লিটন পন্ডিত,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত সরকার মানিকসহ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান এবং এমন ঘটনা যেন আর না ঘটে যেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে ও আইন শৃংখলা বাহিনীকে এর সাথে জড়িত আরো কেউ আছে কিনা তা খতিয়ে দেখার আহবান জানান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্মল রোজারিও।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক বলেন,আমাদের ইয়ূথ গ্রুপের সদস্য ছিল মুক্তি বর্মণ। সে বারহাট্রা এলাকার বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে অন্যদের সাথে সরব ছিল। মেয়েটির জীবন প্রদীপ নিবে গেল বখাটের দায়ের কোপে। আমি ঘটনার নিন্দা ও সবোর্চ্চ শাস্থির দাবী জানাই।
নিহত মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মণ বলেন,আমাদের ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার আমার মেয়ে মুক্তি রানী বর্মনকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়শই অত্যক্ত করত। এ ব্যাপারে সামছু মিয়াকে আমি বিষয়টি কথা বলেছি কিন্ত কোনা সুরাহা পাইনি। আমার মেয়েকে জীবন দিতে হলো। বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মুক্তিকে কুপিয়ে হত্যা করে বখাটে কাউছার। এ ঘটনা আর যেন কোন বাবা মাকে দেখতে না হয়। আমি এ ঘটনার দৃষ্ঠান্তমূলক শাস্থির দাবী জানাই।
স্কুলছাত্রী মুক্তি রানী বর্মন হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ ও হত্যাকারীর ফঁাসির দাবি জানান উদীচী জেলা শাখার সভাপতি মোস্তাফির রহমান খান। তিনি বলেন বখাটের দায়ের কোপে অকালে ঝড়ে যাওয়া নিহত মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মণ আমাদের উদীচীর সদস্য। সে তার কষ্টর্জিত আয় দিয়ে সংসার চালাতেন এবং মেয়েদের লেখাপড়ায় কোন দিন বাধঁ সাধেননি। তার পরিবারে সদস্যদের ছয় বোনের মধ্যে মুক্তি ছিল চতুর্থ। সন্তান হারা মাসহ পরিবারের সকল সদস্য স্কুলের সহপাটিসহ আজ সকলেই নিবার্ক। অসহায় অবস্থায় দিনাতিপাত করছে তারা চলছে শোকের মাতম।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, আটককৃত কাউছারকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051